সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয়ের ঘোষণা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৪৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালক হাসান আবাসন প্রাইভেট লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। খবর-কোম্পানি।
সূত্র জানায়, হাসান আবাসন ব্যাংকটির ১ কোটি ৯৮ লাখ ৭ হাজার শেয়ার কিনবে। এই কর্পোরেট পরিচালক আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

