সাইফের সম্পত্তি পাবে না ছেলেরা!

সাইফের সম্পত্তি পাবে না ছেলেরা!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪০

সাইফ আলি খান বলিউড তারকা হিসেবে পরিচিতি হলেও তিনি রাজপরিবার থেকে এসেছেন। বাবা মনসুর আলি খান পাতৌদি ওরফে টাইগার পাতৌদির পর সাইফ পাতৌদির দশম নবাব।

টাইমস অব ইন্ডিয়ার খবর, ভোপালে প্রায় পাঁচ হাজার কোটি রুপি সমমূল্যের পৈতৃক সম্পত্তি রয়েছে সাইফের। তবে ওই সম্পত্তি থেকে তিন ছেলে ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানকে এক পয়সাও দিতে পারবেন না সাইফ! অবাক হচ্ছেন? কেন পারবেন না, জানেন?

খবরে বলা হয়েছে, ওই সমস্ত সম্পত্তি এবং পাতৌদি নবাববাড়ির অন্যান্য সম্পত্তি ইন্ডিয়ার সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের আওতায় পড়েছে। আইন অনুযায়ী, ওই সম্পত্তির দাবি কেউ করতে পারবে না। কিন্তু যদি কোনও উত্তরাধিকারী দাবি করে বসেন, তবে তাঁকে হাইকোর্টে আবেদন করতে হবে। এর পর তাঁকে যেতে হবে সুপ্রিম কোর্টে এবং সবশেষে তিনি ইন্ডিয়ার রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে আরও যুক্ত করা হয়েছে, সাইফ আলি খানের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ শাসনামলে পাতৌদির নবাব ছিলেন। তিনি কোনও সম্পত্তি কারও নামে উইল করে যাননি।

এবার কাজের প্রসঙ্গে ফেরা যাক, সাইফ আলি খানের ‘বান্টি অউর বাবলি টু’ সিনেমা মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর। বরুণ ভি শর্মা পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান, রানি মুখার্জি, সিদ্ধান্ত চতুর্বেদি এবং নবাগত নায়িকা শর্বরী।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading