তেপান্তর সাহিত্য পদক পেলেন কবি মিজান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:১০
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য আমেরিকা প্রবাসী কবি মিজানুর রহমানকে তেপান্তর সাহিত্য পদক-২০২১ প্রদান করা হয়েছে। এ বছর দেশ-বিদেশের ১১ গুণীজনকে এ পদক দিয়ে সম্মান জাননো হয়েছে।
রাজধানীর মিরপুর তেপান্তর সাহিত্য পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় থেকে এই পদক তুলে দেয়া হয়। তেপান্তর সাহিত্য পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান কবি সুমন শাহনেওয়াজ।
সাম্প্রতিক সময়ে আমেরিকা প্রবাসী মিজানুর রহমান দেশ-বিদেশে কবি ও ছড়াকার হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন। দ্বীপ জেলা ভোলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটি সিভিল সার্ভিস এর অধীন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশনে প্রোগ্রাম স্পেশালিষ্ট-টু পদে কর্মরত আছেন। প্রবাসে থাকলেও মাতৃভাষার প্রতি মমত্ববোধ থেকেই নিয়মিত চালিয়ে যাচ্ছেন সাহিত্য চর্চা।
স্থানীয় সরকার নির্বাচনের পরবর্তী ধাপে যে সকল এলাকায় অনুষ্ঠিত হবে, সে সকল এলাকার আওয়ামী লীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ইউনিট সমূহকে এখন থেকেই মিটিং করে রেজুলেশন প্রস্তুত করতে হবে। যখন যে এলাকার জন্য নির্বাচনের তফসিল ঘোষণা হবে তার পরপরই ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা হয়ে রেজুলেশন কেন্দ্রে জমা দিতে হবে।

