ঢোল, তাসা বাজিয়ে আরিয়ানকে স্বাগত জানালেন শাহরুখ ভক্তরা

ঢোল, তাসা বাজিয়ে আরিয়ানকে স্বাগত জানালেন শাহরুখ ভক্তরা

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:০০

কারামুক্ত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শনিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে মুক্ত হন তিনি।

এদিকে শাহরুখপুত্রকে বরণ করতে আগে থেকেই এই অভিনেতার বাড়ি মান্নাতের সামনে ভিড় করেছিলেন ভক্তরা। ব্যানার নিয়ে ও ঢোল, তাসা বাজিয়ে আরিয়ানকে মান্নাতে স্বাগত জানান তারা।

এর আগে শনিবার সকালে শাহরুখের দেহরক্ষী রবি আর্থার রোডের কারাগারে আরিয়ানকে নিতে যান। শাহরুখ পুত্রের কারা মুক্তির পর তিনটি গাড়ির বহর তাকে নিয়ে প্রথমে একটি পাঁচ তারকা হোটেলে যান। এরপর মান্নাতের উদ্দেশ্যে রওনা হয়।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ইন্ডিয়ার পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ইন্ডিয়ার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি শাহরুখপুত্র। ২২ দিন পর মুক্ত হলেন তিনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading