পদ্মা ইসলামী লাইফের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পদ্মা ইসলামী লাইফের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পদ্মা ইসলামি লাইফ

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ১২:২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২১ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-ডিএসই।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটি ১ কোটি ৯৯ লাখ ৭ হাজার টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৪ কোটি ৬৭ লাখ ৭ হাজার টাকা।

এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ২ কোটি ৬৫ লাখ ৯ হাজার টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকা। আগের বছর একই সময় কোম্পানিটি ৫ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৫ কোটি ১০ লাখ টাকার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading