‘রঘু ডাকাত’ হচ্ছেন দেব

‘রঘু ডাকাত’ হচ্ছেন দেব

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৪০

রঘু ডাকাত মানেই চোখ কপালে তোলা সব দুর্ধর্ষ দুঃসাহসী গল্প, রোমহর্ষক সব ডাকাতি। যে কিনা ইংরেজদের কাছে ছিল ভয়ে বুক কাঁপানো নাম! এবার এই চরিত্রটি পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন কলকাতার নির্মাতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা দেব।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রঘু ডাকাত’ সিনেমার প্রথম লুক। এটি নির্মিত হচ্ছে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায়।
সিনেমার নামটি ঘোষণা করে দেব লেখেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন- নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা। ’

এবারের দুর্গাপূজা উপলক্ষে বেশ ভালো ব্যবসা করেছে দেবের ‘গোলন্দাজ’। আর তাতেই নাকি সাহস পেয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন সিনেমাটির পরিচালক।

এদিকে কিছুদিন আগে প্রকাশ পায় দেবের অপর সিনেমা ‘কাছের মানুষ’-এর প্রথম মোশন পোস্টার। এতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading