দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১। আপডেট ১৬:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯টির বা ২৬.৩২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আজিজ পাইপসের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস সোমবার আজিজ পাইপসের ক্লোজিং দর ছিল ৯৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৬০ পয়সা বা ৭.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৮০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৩৪ শতাংশ, আমরানেটের ৪.০২ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৯০ শতাংশ, পেপার প্রসেসের ৩.৬৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৩.৪৪ শতাংশ, ফার্মা এইডের ২.৯৮ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২.৯৮ শতাংশ এবং ই-জেনারেশনের ২.৮৬ শতাংশ দর কমেছে।

