সূচকের সাথে বেড়েছে লেনদেন

সূচকের সাথে বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ নভেম্বর ২০২১। আপডেট ১৫:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। খবর-ডিএসই।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪২১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩০৯ কোটি ৬৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। সোমবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading