রেজুলেশন পাশ হওয়ায় মায়ানমারের ওপর চাপ পড়বে রোহিঙ্গাদের ফেরত নিতে

রেজুলেশন পাশ হওয়ায় মায়ানমারের ওপর চাপ পড়বে রোহিঙ্গাদের ফেরত নিতে
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৫০

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘে সর্বসম্মত রেজুলেশন পাশ হওয়ায় রোহিঙ্গাদের ফেরত নিতে মায়ানমারের ওপর চাপ পড়বে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শনিবার (২০ নভেম্বর) দুপুরে এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেয়ার জন্য বিশ্বের সব দেশ এক বাক্যে সমর্থন দিয়ে রেজুলেশন পাশ করেছে। বাংলাদেশ এতোদিন ধরে এ প্রচেষ্ঠা চালিয়েছিল এর আগে মায়ানমার রোহিঙ্গাদের সে দেশে ফিরিয়ে নেয়ার কথা বললেও কথা রাখেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এতো কিছু হবার পরও সীমান্তে হত্যাকান্ড ঘটছে। এটি বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক।

এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading