দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৩০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৪টির বা ৫৯.৬১ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কোহিনূর কেমিক্যালের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রবিবার কোহিনূর কেমিক্যালের ক্লোজিং দর ছিল ৪৭৮ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪১৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ৪০ পয়সা বা ১৩.২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোহিনূর কেমিক্যাল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রিজেন্ট টেক্সটাইলের ১২.৭২ শতাংশ, আরামিট সিমেন্টের ৯.৭৩ শতাংশ, আমরাটেকের ৮.৭৬ শতাংশ, স্টাইল ক্রাফটের ৭.৯৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৭.৮৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৭.৭৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৫৪ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৬.৫৯ শতাংশ বিআইএফসির ৬.৪৯ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading