খালেদার সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন

খালেদার সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৩০

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল সদর উপজেলা বিএনপি।

সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নগরের আগরপুর রোডে এ কর্মসূচি আয়োজিত হয়।

সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মন্টু খা, কৃষক দল আহ্বায়ক জাহিদুল ইসলাম আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মানিক, মাহবুবুর রহমান বাবুল, আবুল হোসেন মাঝি ও সদর উপজেলা যুবদল আহ্বায়ক কবির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কোনো আইনের নোংরা মারপ্যাঁচ দেখতে চাই না। আমরা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সু-চিকিসার দাবি জানাচ্ছি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading