দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৬টির বা ২৯.৫২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রবিবার সেনাকল্যাণ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ১০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩০ টাকা ৯০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনাকল্যাণ ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ৯.৬৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৪৮ শতাংশ, আমান ফিডের ৮.১০ শতাংশ, ওয়ান ব্যাংকের ৬.৮৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.৭৪ শতাংশ, এসআইবিএলের ৫.৫৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.২২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৬৯ শতাংশ এবং রহিম টেক্সটাইলের ৪.৪৫ শতাংশ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading