বঙ্গবন্ধুর প্রতি মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্টের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতি মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্টের শ্রদ্ধা

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ নভেম্বর ২০২১। আপডেট ২২:৪০

সফররত মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম আজ ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

নাসিমের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট দক্ষিণ এশীয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সরকারি সফরে সোমবার (২২ নভেম্বর) সকালে এসে পৌঁছেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকাল ৯টা ১৫ মিনিটে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্টকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নাসিমের সফরে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার উপর নজর থাকবে। সফরকালে তার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading