মালদ্বীপের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর বৈঠক

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর বৈঠক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১। আপডেট ১৭:২০

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিমের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক হয়। বৈঠকে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বলেন, ‘মালদ্বীপ ও বাংলাদেশ প্রায় অভিন্ন সংস্কৃতির দেশ। সুদূর অতীত থেকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে। বাংলাদেশের কর্মীরা মালদ্বীপের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

মালদ্বীপে অবস্থানরত সব বাংলাদেশি কর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বাংলাদেশি কর্মীরা যাতে নিয়মতান্ত্রিকভাবে মালদ্বীপসহ সব দেশে অবস্থান করেন, সে বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

এছাড়াও বৈঠকে মালদ্বীপের শ্রমবাজার পরিস্থিতি এবং দুই দেশের সম্প্রীতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—মালদ্বীপের উচ্চ শিক্ষামন্ত্রী ড. ইবরাহিম হাসান ও স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গফুর মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাথ সমির, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম প্রমুখ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading