ছয় দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি আরব

ছয় দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি আরব

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১। আপডেট ১৪:১০

সরাসরি প্রবাসীদের প্রবেশে ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করতে শুরু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, প্রথমে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম ও মিসর- এই ছয় দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। এ সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

খবরে বলা হয়, করোনার সংক্রমণ ঠেকাতে এ বছরের ফেব্রুয়ারিতে কয়েকটি দেশ থেকে প্রবাসীদের সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। এই দেশগুলো হলো লেবানন, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত ও জাপান।

ওই নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছিল, এসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ করতে হলে প্রথমে অন্য দেশে গিয়ে দুই সপ্তাহ থাকতে হবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ২০ দেশের তালিকা থেকে বাদ পড়ল ছয় দেশ। ফলে ওই ছয় দেশের নাগরিককে আর অন্য দেশ হয়ে সৌদিতে প্রবেশ করতে হবে না। তারা সরাসরি দেশটিতে যেতে পারবেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading