লিটন-মুশফিকের ব্যাটিংয়ে মুগ্ধ ইনজামাম

লিটন-মুশফিকের ব্যাটিংয়ে মুগ্ধ ইনজামাম

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ নভেম্বর ২০২১। আপডেট ১৭:৪৫

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে নেমেই বিপদে পড়েছিলো বাংলাদেশ। ৪৯ রানে ৪ উইকেট হারায় টাইগাররা। তবে পঞ্চম উইকেটে ২০৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান মুশফিকুর রহিম ও লিটন দাস।

প্রথম দিনই লিটন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেও, সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন মুশফিক। প্রথম দিন শেষে লিটনের ১১৩ ও মুশফিকের ৮২ রানের সুবাদে ৪ উইকেটে ২৫৩ রান তুলে বাংলাদেশ।

মুশফিক-লিটনের ব্যাটিং নৈপুন্যের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। নিজের ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিয়ে কথা বলেন ইনজামাম।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে তিনি বলেন, শুরুতেই চার উইকেট পতনের পর যেভাবে লড়াইয়ে ফিরেছে সে জন্য বাংলাদেশ দলের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে বিশেষভাবে পাকিস্তানের মত শক্তিশালী দলের বিপক্ষে। চাপের মুখে লিটন ও মুশফিক দারুন ব্যাটিং করেছে। মুশফিকের ৮২ রান ও লিটনের প্রথম সেঞ্চুরি দারুণ ছিলো। খুবই ভালো করেছে তারা।

প্রথম দিন বাংলাদেশের পতন হওয়া ৪ উইকেটের তিনটি নিয়েছিলেন তিন পেসার। অফ-স্পিনার সাজিদ খান নেন অন্য উইকেটটি। তবে দুই স্পিনার সাজিদ ও নুমান আলির বোলিং ভালো লাগেনি ইনজামামের। অভিজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহকে মিস করেছেন ইনজামাম।

তিনি বলেন, ‘আমি মনে করি, ইয়াসির শাহকে মিস করেছে পাকিস্তান। জানি না সে কেন খেলছে না। তবে তার অভিজ্ঞতা খুবই সহায়ক হতো বিশেষ করে নতুন বলে পেসাররা উইকেট এনে দেওয়ার পর। আমার মনে হয়, দলে থাকা স্পিনার নুমান ও সাজিদ অভিজ্ঞ নয়। আমার মতে, শাদাব খানকে দলে নেয়া যেত।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading