এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ

এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৭:০৫

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২২৭ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও ২ জনের।

গত এক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৬৯৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৫৮৭ জন। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।

আর গত সাত দিনে মারা গেছেন আরও ২৫ জন, আগের সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ৩১ জন। অর্থাৎ, এক সপ্তাহে কোভিডে মৃত্যুর সংখ্যা ১৯ দশমিক ৪ শতাংশ কমেছে।

এই ২৫ জনের মধ্যে ১৩ জনেরই কোনো না কোনো ধরনের দুরারোগ্য অসংক্রামক ব্যাধি বা কোমরবিডিটি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ দশমিক ৩ শতাংশ ডায়াবেটিসে, ৫০ শতাংশ উচ্চ রক্তচাপে এবং ২৫ শতাংশ বক্ষব্যাধিতে ভুগছিলেন।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৮০ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৭৫ জনই ঢাকা বিভাগের, যা মোট শনাক্তের ৭৭ শতাংশের বেশি। আর যারা মারা গেছেন, তাদের দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন।

গত একদিনে দেশের ৩৬টি জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। দেশের সাত বিভাগ থেকে কোনো মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,গত এক দিনে সারা দেশে মোট ১৬ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৪৯টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ০৩ শতাংশ ছিল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading