বিনিয়োগে বাংলাদেশ এখন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ

বিনিয়োগে বাংলাদেশ এখন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ২০:০০

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন-২০২১-এর ‘লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই অনুষ্ঠানের আয়োজন করে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য অনেক ভৌত অবকাঠামো বানিয়েছেন। এ ছাড়া তিনি একটি ভালো আইনি কাঠামোও তৈরি করেছেন, যাতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে ভালো একটি প্রটেকশন পায়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্বাধীনতার ৫০ বছর পর একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এটি বর্তমান সময়ের জন্য বাংলাদেশের উন্নয়নের একটি বড় সাফল্য। কোভিড-১৯ আঘাত হানার ঠিক আগেও বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার ছিল আট শতাংশের ওপরে এবং গত এক দশকে তা ছয় শতাংশের বেশি ছিল।
তিনি আরও বলেন, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ভালো ছিল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সময়োপযোগী নীতির কারণে। বাংলাদেশ এই সফলতা ধরে রাখতে পারলে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। এ সফলতা ধরে রাখতে সরকার ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নসহ নানা পদক্ষেপ নিয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির অনেক পদক্ষেপ নিয়েছে। কোম্পানি আইনও সংশোধন করেছে।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজের সঞ্চালনায় অধিবেশনে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক ও বর্তমান সচিব মো. মইনুল কবির, প্রফেসর ড. রুমানা ইসলাম, ব্যারিস্টার নিহাদ কবির, ব্যারিস্টার তানজীব উল আলম ‘লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার’ নিয়ে আলোচনা করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading