ব্লক মার্কেটে ১৯ কোম্পানির লেনদেন

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ নভেম্বর) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৪ কোটি ৩৮ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

আজ তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এসব কোম্পানির মোট ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষে রয়েছে বিডি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৭২ লক্ষ ১৪ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৫৬ লক্ষ টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯০ লক্ষ টাকা।

এছাড়া, ডাচ-বাংলা ব্যাংকের ৪ কোটি ৭১ লক্ষ ১২ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৩ কোটি ৫৫ লক্ষ ৯৪ হাজার টাকার, রেনাটার ৩ কোটি ২৯ লক্ষ ২১ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১ কোটি ৬৬ লক্ষ ৮০ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ১ কোটি ৪৬ লক্ষ ২০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৮৫ লক্ষ টাকার, সায়হাম টেক্সটাইলের ৫৮ লক্ষ ৫০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৩২ লক্ষ ৮০ হাজার টাকার, সিলভা ফার্মার ২০ লক্ষ ৯০ হাজার টাকার, লাভেলো আইশক্রিমেরর ১৫ লক্ষ ২০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১০ লক্ষ ৭০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬ লক্ষ ৮২ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৫ লক্ষ ৭৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ লক্ষ ৫১ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৫ লক্ষ ১২ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৫ লক্ষ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading