রামপুরায় শিক্ষার্থী নিহত, বাসের হেলপার গ্রেপ্তার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ০৯:৪৫
রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় বাসের হেলপার চান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
র্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান বলেন, রাজধানীর সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

