অ্যারামিটের প্রথম প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১১:০০
অ্যারামিট লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯২ টাকা ৫৩ পয়সা।

