ভারতকে হারালো যুবারা

ভারতকে হারালো যুবারা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ০৯:৪৫

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার কলকাতার ইডেন গার্ডেনে তারা ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে হারিয়েছে ২ উইকেটে।

ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৪৪ রানে অলআউট হয়। জবাবে ৮ উইকেট হারিয়ে ৪৮.২ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে আসে ৮৫ রান। এরপর ৩৬ বলে ৩৪ রান করে আউট হন ইফতেখার। এরপর প্রান্তিক নাবিল করেন ৩৫ রান। সেখান থেকে দ্রুত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। ২ রান করে ফেরেন আইচ মোল্লা, ১০ রানে ফিরেন মোহাম্মদ ফাহিম এবং ৬ রানে তাহজিবুল ইসলাম আউট হন।

বাংলাদেশের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান মাহফিজুল ১২৩ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯১ রান করে আউট হন। শেষ পর্যন্ত মেহরব ৩৮ ও অধিনায়ক রাকিবুল ৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকান হারনুর সিং। ১৩৬ বলে তিনি করেন ১১১ রান। অধিনায়ক এস কে রশিদের ব্যাট থেকে আসে ৩০ রান।

বল হাতে বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন রাকিবুল, আশিকুর ও মুশফিক।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading