বন্ড অনুমোদনে কঠোর হচ্ছে বিএসইসি

বন্ড অনুমোদনে কঠোর হচ্ছে বিএসইসি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১৩:০০

পারপিচ্যুয়াল ও সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদনে ধীরগতি নীতি অনুসরণ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এমনকি ওই কোম্পানিগুলোর রাইট ও বোনাস শেয়ার অনুমোদন না দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে কমিশন।

বিএসএস’র মতে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও লিজিং কোম্পানিগুলো একক হিসাবে মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ও সাবসিডিয়ারিসহ সমন্বিতভাবে ৫০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু অনেক ব্যাংক ও লিজিং কোম্পানির বিনিয়োগ ওই সীমার কাছাকাছি নেই। অথচ ওইসব প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজার থেকে নিয়মিত অর্থ উত্তোলন করে ব্যবসার পরিধি বাড়াচ্ছে। এবার এ বিষয়ে অনীহা প্রকাশ করছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়াবাজার থেকে অর্থ নিয়ে ব্যাংক ও লিজিং কোম্পানিগুলো বড় হচ্ছে। কিন্তু শেয়ারবাজারে তাদের বিনিয়োগে অনীহা রয়েছে। তাই ওইসব প্রতিষ্ঠানের বন্ডে অনুমোদনের ক্ষেত্রে কঠোর হচ্ছে বিএসইসি।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘যেসব ব্যাংক ও লিজিং কোম্পানির শেয়ারবাজারে বিনিয়োগ তুলনামূলক কম রয়েছে, সেসব কোম্পানির পারপিচ্যুয়াল ও সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদনের ক্ষেত্রে ধীরগতি নীতি অনুসরণ করা হবে। আর যেসব প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমার কাছাকাছি বিনিয়োগ রয়েছে, সেগুলোকে সুপার ফার্স্ট (দ্রুত গতিতে) বন্ডের অনুমোদন দেওয়া হবে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading