জেএসএস নেতাকে গুলি করে হত্যা

জেএসএস নেতাকে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১। আপডেট ১২:৪০

রাঙামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) শীর্ষ নেতা আবিস্কার চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে তাকে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, আবিস্কার চাকমা সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় বসবাস করতেন। তার অবস্থান নিশ্চিত হয়েই প্রতিপক্ষের লোকজনরা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আবিস্কার চাকমাকে গুলি করে হত্যা করে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, ঘটনাটি জানার পরই কোতয়ালী থানা পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading