সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১। আপডেট ১৪:০৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ নভেম্বর-২ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৬টির বা ৪৫.৮৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের। খবর-ডিএসই।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা বা ৬০.১৫ শতাংশ। এর মাধ্যমে সেনাকল্যাণ ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ৪৪.১৪ শতাংশ, ওরিয়ন ফার্মার ১৮.৪৩ শতাংশ, পাওয়ার গ্রিডের ১৫.১৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৩.৯৮ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৩.৭৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১২.২২ শতাংশ, একটিভ ফাইনের ১১.৯৮ শতাংশ, সাবমেরিন ক্যাবলের ১০.৮২ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৯.২২ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading