দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:৩৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.৬৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে স্টাইল ক্রাফটের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস মঙ্গলবার স্টাইল ক্রাফটের ক্লোজিং দর ছিল ১২৩ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩৬ টাকা ১০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্টাইল ক্রাফট ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্সুরেন্সের ৮.৭০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৮.৫৬ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৭.৩৩ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৬.৬৪ শতাংশ,সোনালী পেপারের ৬.২৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.৬১ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৫.৩৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৫.৩৩ শতাংশ এবং ফাইন ফুডসের ৫.২১ শতাংশ, দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading