দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:৩০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৬টির বা ৪৯.৩৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পেপার প্রসেসিংয়ের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস মঙ্গলবার পেপার প্রসেসিংয়ের ক্লোজিং দর ছিল ২২১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৬ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ২০ পয়সা বা ৬.৪২ শতাংশ কমেছে। এর মাধ্যমে পেপার প্রসেসিং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ৬.০১ শতাংশ,ন্যাশনাল টি’র ৫.৮৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫.৩২ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৩৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.৩৬ শতাংশ, রহিমা ফুডের ৪.২০ শতাংশ, ফার্মা এইডের ৪.০৮ শতাংশ এবং আইসিবি ইসলামি ব্যাংকের ৩.৮৪ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading