দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৪০

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮২টির বা২১.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা ডায়িংয়ের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বুধবার ঢাকা ডায়িংয়ের ক্লোজিং দর ছিল ১৯ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ডায়িং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭.১৬ শতাংম এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৭.১১ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৬.৬২ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৬.৫০ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৫.২৭ অগ্রণী ইন্সুরেন্সের ৬.৬৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৫.১২ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৪.৮২ শতাংশ দেশ জেনারেল ইন্সুরেন্সের ৩.৭৪ শতাংশ, এবং কর্ণফুলি ইন্সুরেন্সের ৩.৫৯ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading