লঞ্চ দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক

লঞ্চ দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:০০

ঝালকাঠিতে লঞ্চে আগুন লেগে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading