লেনদেনের শীর্ষস্থানে বেক্সিমকো

লেনদেনের শীর্ষস্থানে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৫:১৫

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানও দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯৯৬টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ১০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা। ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, এশিয়া ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানও দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading