লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:৩২

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির ১৫৩ কোটি ৩৩ লাখ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার টাকার। ৬১ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ এবং এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading