দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:১৮

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৬টির বা ৫১.৮৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার প্রাইম ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৭০ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৭ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রাইম ইন্সুরেন্সের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯০ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯.৮৩ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭.৩০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনর ৫.৮৯ শতাংশ, বিবিএসের ৫.৫৫ শতাংশ, কপারটেকের ৪.৭৩ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৬৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.৩৬ শতাংশ এবং এএফসি এগ্রোর ৪.৩৪ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading