করোনায় আক্রান্ত শাবনূর: অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি

করোনায় আক্রান্ত শাবনূর: অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৮:৪৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে চিত্রনায়িকা শাবনূর। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নায়িকা শাবনূরের বোন ঝুমুর।

ঝুমুর বলেন, শাবনূর হঠাৎ করেই গত সপ্তাহে শরীরে হালকা জ্বর আসে। এরপর তার তাপমাত্রা বেড়েও যায়। তখন করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাসাই চিকিৎসা নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই আজ একটু সমস্যাবোধ করলে অ্যাম্বুলেন্স কল করে অস্ট্রেলিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রসঙ্গত, বর্তমানে ছেলেকে নিয়ে অন্য ভাইবোনদের সঙ্গে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন এ নায়িকা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading