বছরের প্রথম দিন আঁচলের ‘প্রেমের প্রসাদ’

বছরের প্রথম দিন আঁচলের ‘প্রেমের প্রসাদ’

উত্তরদক্ষিণ । শনিবার, ১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৫৫

নতুন বছরের প্রথম দিন চিত্রনায়িকা হাসনাহেনা আঁখি আঁচলকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। তরুণ কণ্ঠশিল্পী সৈয়দ অমির গাওয়া ‘প্রেমের প্রসাদ’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন গায়ক নিজেই। গানের মডেলও তিনি। গানটির সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। গানটির ভিডিওচিত্র নির্মাণ করছেন এম এইচ রিজভী।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গানটির ভিডিও সান প্রোডাকশন হাউসের ব্যানারে অবমুক্ত হবে।

মিউজিক ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত আঁচল বলেন, ‘আমার তেমন একটা মিউজিক ভিডিওতে কাজ করা হয় না। গানটি খুব পছন্দ হয়েছে। তাই কাজ করেছি। আর এটি ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও।’

অমি জানিয়েছেন, ‘রোমান্টিক ঘরানার একটি গান। গানের সাথে মিল রেখে দারুণ গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, শ্রোতা-দর্শক আমাদের কাজটি ভালো ভাবে গ্রহণ করবেন।’

তরুণ কণ্ঠশিল্পী সৈয়দ অমির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন আঁচল। চলতি বছরে তাঁদের বিয়ের পরিকল্পনা আছে বলে জানিয়েছিলেন আঁচল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading