বছরের শুরুতে শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

বছরের শুরুতে শেয়ারবাজারে সূচকের বড় উত্থান
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩০

দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন বছরের প্রথম কার্যদিবস রবিবার (২ জানুয়ারি) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৪৮ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৫৩.১৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৮.০৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৩১.৪৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৫ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫২৩.৭৮ পয়েন্টে।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ২৯৪টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি শেয়ার দর। ডিএসইতে এদিন ৮৮৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৩২ কোটি টাকার বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৪০.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৫৪.২৪ পয়েন্টে। সার্বিক সিএএসপিআই সূচক ৪০১.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৭.৪৩ পয়েন্টে। সিএসআই সূচক ২৫.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৭.২৪ পয়েন্টে।

রবিবার সিএসইতে ২৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ১২টির। দিন শেষে সিএসইতে ৫৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading