নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকাকে বাংলাদেশের চিঠি

নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকাকে বাংলাদেশের চিঠি

উত্তরদক্ষিণ । রবিবার, ২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কার্যক্রমকে তুলে ধরে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে চিঠি দিয়েছে বাংলাদেশ। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে আমেরিকাকে আব্দুল মোমেন আহ্বান জানিয়েছেন। চিঠিতে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে র‌্যাবের ভূমিকাও তুলে ধরেছেন তিনি।

রবিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন আব্দুল মোমেন। ওই চিঠিতে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া চিঠিতে সন্ত্রাস, জঙ্গি, মাদকবিরোধী কর্মকাণ্ডে র‌্যাবের ভূমিকাও তুলে ধরেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালে ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমানসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।

এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকার সিদ্ধান্তকে একতরফা বলে বর্ণনা করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading