২ কোম্পানির বিক্রেতা নেই

২ কোম্পানির বিক্রেতা নেই
হল্টেড

উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো আইসক্রিম ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ২৮ মিনিট পর্যন্ত লাভেলো আইসক্রিমের স্ক্রিনে ৬ লাখ ৮৯ হাজার ১২৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে রিং শাইন টেক্সটাইলের স্ক্রিনে ২৩ লাখ ৫৭ হাজার ১৬৮টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading