করোনা: একদিনে মৃত্যু ৪, নতুন আক্রান্ত ৬৭৪

করোনা: একদিনে মৃত্যু ৪, নতুন আক্রান্ত ৬৭৪

উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৮১ জন। ২ জানুয়ারি সকাল ৮টা থেকে ৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৬৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading