সংলাপ করে কোনো লাভ হবে না: মির্জা ফখরুল

সংলাপ করে কোনো লাভ হবে না: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৩৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপ করে কোনো লাভ হবে না, অধিকাংশ রাজনৈতিক দলই রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না। বেগম খালেদা জিয়ার মুক্তি আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া সমস্যার সমাধান হবে না।

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার (৮ জানুয়ারি) সারাদেশে সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। একই দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনেও সমাবেশ করে বিএনপিপন্থী সংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’।

খালেদা জিয়ার মুক্তির দাবি, রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ ও জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। ২০ দলীয় জোটের শরিক এবং অন্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন সমাবেশে।

সমাবেশে অংশ নেয়া নেতারা বলেছেন, যত বাধাই আসুক আন্দোলন চালিয়ে যেতে হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading