সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল লেনদেন

উত্তরদক্ষিণ । শনিবার, ৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫০

নতুন বছরের প্রথম সপ্তাহে (২-৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকার।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, ইসলামি ব্যাংক, সোনালী পেপার, হাইডেলবার্গ সিমেন্ট, এশিয়া ইন্সুরেন্স, লাফার্জ হোলসিম, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন ব্যাংক এবং ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ৯৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার, ইসলামি ব্যাংকের ৯৬ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার, সোনালী পেপারের ৪০ কোটি ৪৩ লাখ ৮ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ২৭ কোটি ৯৭ লাখ ৭ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ২৫ কোটি ৯৯ লাখ ৪১ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৫ কোটি ৪১ লাখ ১৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৫ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ১০ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার এবং ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৯ লাখ ৩৯ হাজার টাকার।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading