দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৪০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৮টির বা ৪১.৯০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ঢাকা ডায়িংয়ের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস রবিবার ঢাকা ডায়িংয়ের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৬.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ঢাকা ডায়িং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ৪.৯৭ শতাংশ, কেডিএস লিমিটেডের ৪.৯২ শতাংশ, সোনালী পেপারের ৩.৫০ শতাংশ, আইসিবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৩.১৯ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৩.১৫ শতাংশ, সোশ্যাল ইসলামি ব্যাংকের ৩.১৪ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩.০৪ শতাংশ, আরএন স্পিনিংয়ের ২.৯৪ শতাংশ এবং মীর আক্তার হোসেনের ২.৯৩ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading