লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:২০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড। কোম্পানিটির ১৩৩ কোটি ৬১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) লেনদেন হয়েছে ১২২ কোটি ৩১ লাখ ৩৪ হাজার টাকার। ৭২ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে তিতাস গ্যাস ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফারইস্ট লাইফ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, জিপিএস ইস্পাত, ডেল্টা লাইফ, লাফার্জহোলসিম, জিএসপি ফাইন্যান্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ইউডি/সুপ্ত

