লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১০

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন । কোম্পানিটির ৮০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিড লেনদেন হয়েছে ৬০ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকার। ৫৪ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিক, ফরচুন সুজ, তিতাস গ্যাস, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম এবং পেনিনসুলা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading