বিশ্বে একদিনে করোনা শনাক্ত সাড়ে ৩১ লাখ, মৃত্যু ৭ হাজার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ । আপডেট ০৮:১৫
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৫৩ হাজার।
শুক্রবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক জরিপ মতে, সকালে করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে অর্ধ লক্ষাধিক। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৬৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে আমেরিকায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৮০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৩৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৬৯ হাজার ১২৩ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২১ হাজার ১৫৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১৯ হাজার ১৭২ জনের।
এছাড়া গত এক দিনে আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ১৩৩ জন এবং মারা গেছেন ৩৩৫ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ৮১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫১ হাজার ৩৪২ জন মারা গেছেন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৩১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ২২৫ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৬ হাজার ৫৩০ জন মারা গেছেন। একই সময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৬১ জন এবং মারা গেছেন ১১২ জন।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ইন্ডিয়া। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৬৫ লাখ ৭১ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৪৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
ইউডি/সুস্মিত

