মহেশ ভক্তদের জন্য দুঃসংবাদ

মহেশ ভক্তদের জন্য দুঃসংবাদ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:৪৫

‘প্রিন্স অব টলিউড’ হিসেবে পরিচিত অভিনেতা মহেশ বাবু। তার পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এই সিনেমার মুক্তি নিয়ে আবারো মহেশ ভক্তদের দুঃসংবাদ শোনালেন নির্মাতারা।

প্রাথমিকভাবে গত ১৩ জানুয়ারি ‘সরকারু বারি পাতা’ সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে তা পরিবর্তন করে চলতি বছর ১ এপ্রিল করেন নির্মাতারা। নতুন গুঞ্জন অনুযায়ী, এই তারিখেও মুক্তি পাবে না সিনেমাটি।

জানা গেছে, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধার্থ নেওয়া হয়েছে। এছাড়া মহেশ বাবু নিজেও করোনা আক্রান্ত। তার সেরে উঠতেও সময় প্রয়োজন। সবকিছু মিলিয়ে ১ এপ্রিল সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

‘সরকারু বারি পাতা’ সিনেমাটিতে মহেশ বাবুর বিপরীতে আছেন কীর্তি সুরেশ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীর সঙ্গে মহেশের এটি প্রথম সিনেমা। সিনেমাটি পরিচালনা করছেন পরশুরাম। এই নির্মাতার সর্বশেষ সিনেমা ছিল ‘গীতা গোবিন্দম’। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছিল এটি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading