দিনাজপুরে আবারও বেড়েছে শীতের দাপট
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:২৫
দিনাজপুরে আবারও বেড়েছে শীতের দাপট। শুক্রবার সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ( ১৪ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তিনি জানান, দিনাজপুরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।
এছাড়া সৈয়দপুরে ১২.০, রংপুরে ১৩.৩, নওগাঁয় ১১.১, শ্রীমঙ্গলে ১২.৬, রাজশাহীতে ১৩.৫, যশোরে ১৬.০, চুয়াডাঙ্গায় ১৪.২ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
ইউডি/সুস্মিত

