জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বাফা’র শ্রদ্ধা নিবেদন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪৫
জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আমদানি ও রপ্তানী পণ্য পরিবহনকারীদের সংগঠন ‘বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশন’ (বাফা)-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে সংগঠনের সভাপতি ডা. কবির আহম্মেদের নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

