বলিউডে একসঙ্গে সামান্থার তিন সিনেমা!

বলিউডে একসঙ্গে সামান্থার তিন সিনেমা!

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:০৫

ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তামিল ও তেলেগু ভাষার সিনেমাতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার বলিউডে একসঙ্গে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি।

ইন্ডিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অনেকদিন থেকেই বলিউড সিনেমার প্রস্তাব পাচ্ছিলেন সামান্থা। সম্প্রতি যশরাজ ফিল্মসের সঙ্গে তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এজন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দি ভাষার দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেন সামান্থা। যদিও যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে মিডিয়ায় খবরটি চাউর হওয়ার পর থেকেই উচ্ছ্বসিত সামান্থা ভক্তরা। জানা গেছে, খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘মজিলি’ অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, তেলেগু ভাষার ‘যশোদা’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading