শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫৫

জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত খান আহমেদ শুভ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার (২২ জানুয়ারি) সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading