অবনতি হচ্ছে টাঙ্গাইলের করোনা পরিস্থিতি

অবনতি হচ্ছে টাঙ্গাইলের করোনা পরিস্থিতি
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:৩০

ক্রমেই টাঙ্গাইলে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যানটি।

রবিবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার (২২ জানুয়ারি) ভোর ৬ টা থেকে রবিবার (২৩ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত টাঙ্গাইলে ২৪৯ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ৫৩ জনের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২৮ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় আরো জানায়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ১৭ হাজার ১৪৩ জন সংক্রমিত। মারা গেছেন ২৬০ জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading